‘বাংলার জনপদ’ ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী প্রযোজ্য। সাইটটি ব্রাউজ ও ব্যবহারের মাধ্যমে আপনি এই শর্তাবলীতে সম্মত হচ্ছেন।
১. মেধাস্বত্ব ও কপিরাইট
‘বাংলার জনপদ’-এ প্রকাশিত সকল সংবাদ, নিবন্ধ, ছবি, অডিও, ভিডিও এবং গ্রাফিক্স মেধা সম্পত্তি আইনের আওতায় সংরক্ষিত। লিখিত অনুমতি ছাড়া কোনো কনটেন্ট হুবহু কপি বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা আইনত দণ্ডনীয়। তবে যথাযথ ক্রেডিট ও মূল পেজের সক্রিয় হাইপারলিংকসহ সীমিত উদ্ধৃতি প্রকাশযোগ্য।
২. পাঠক মন্তব্য নীতিমালা
সংবাদের নিচে মন্তব্য বিভাগে কোনো অশ্লীল, মানহানিকর, জাতিগত বিদ্বেষমূলক, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো মন্তব্য গ্রহণযোগ্য নয়। নিয়মলঙ্ঘনকারী মন্তব্য বিনা নোটিশে অপসারণের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
৩. সাইট ব্যবহারের নিশ্চয়তা
কারিগরি রক্ষণাবেক্ষণ বা যেকোনো অনাকাঙ্ক্ষিত কারণে সাইট সাময়িক অনুপলব্ধ থাকলে ব্যবহারকারীর কোনো ক্ষতির জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
